মেদিনীপুর গ্রামীণ এলাকায় ভোট প্রচার সারলেন জুন মালিয়া
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে প্রচার সারলেন। তৃণমূল নেতা গোপাল সাহা সহ স্থানীয় কয়েকশ তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তিনি এদিন গ্রামের অলি গলি ঘোরেন। কাজ ফেলে প্রার্থীকে দেখতে ছুটে আসেন মানুষজন।
কোথাও মাঠে চাষের কাজ হচ্ছে সেখানে দাঁড়িয়ে জুন মালিয়া কৃষকদের সঙ্গে কথা বলেন। কোথাও ইটভাটার শ্রমিকদের সঙ্গে ও তিনি কথা বলেন।
কৃষি প্রধান এলাকার মানুষ পুরোপুরি নির্ভরশীল কাঁসাই নদীর জলের ওপর। রাজ্য সরকার নদীতে বাঁধ নির্মাণের ফলে সেচের কাজে নদীর জল ব্যবহার করেন চাষীরা। তবে সব এলাকায় সমান নয়। এদিন প্রচারে বেরিয়ে কৃষক দের বিভিন্ন দাবির কথা মন দিয়ে শোনেন তিনি।
এদিনের প্রচারে প্রার্থীকে ঘিরে আগাগোড়াই ছিল স্থানীয় মানুষের উচ্ছাস। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া গ্রামবাসীদের বলেন আপনারা আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।আমি আপনাদের পাশে থেকে ,আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করবো।আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী করার জন্য তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে তাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আবেদন জানান।

Post a Comment